রেকর্ড পতনের পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে টানা দরপতনের প্রভাব পড়েছে বাংলাদেশের স্বর্ণবাজারেও। রেকর্ড পরিমাণ দামের পতনের পর নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই নতুন দাম অনুযায়ী আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকেই দেশজুড়ে এই দামে বিক্রি হবে সোনা।
বুধবার রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা।
নতুন দামে সোনার তালিকা
২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,০৮,৯৯৬ টাকা
২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৯৯,৫০১ টাকা
১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৭০,৯৯৪ টাকা
সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১,৪২,২০৯ টাকা
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামে বড় ধরনের পতন হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
রুপার দামও কমেছে
শুধু সোনা নয়, কমানো হয়েছে রুপার দামও। নতুন দামে রুপার প্রতি ভরির দাম হবে—
২২ ক্যারেট রুপা: ৫,৪৭০ টাকা
২১ ক্যারেট রুপা: ৫,২১৪ টাকা
১৮ ক্যারেট রুপা: ৪,৪৬৭ টাকা
সনাতন রুপা: ৩,৩৫৯ টাকা
কেন দামে এই পরিবর্তন
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দামে ১২ বছরের মধ্যে সবচেয়ে বড় পতন এবং ডলারের বিনিময় হার ওঠানামার প্রভাবেই বাংলাদেশের বাজারে এ সমন্বয় আনা হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের তারিখ
- আজকের স্বর্ণের বাজারদর: ৩ সেপ্টেম্বর ২০২৬
- বিকালে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, সরাসরি যেভাবে দেখবেন
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
- প্রাথমিকে ৩০ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ আসছে
- আজকের সকল দেশের টাকার রেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬
- ৫৩ বছরে কতটা বদলেছে সরকারি চাকরিজীবীদের বেতন
- ব্রাজিল ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের, কবে কখন কিভাবে দেখবেন
- নতুন পে স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন
