| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ২৫-৩০ হাজার টাকার দাবি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২২ ২২:০৬:৫৮
সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ২৫-৩০ হাজার টাকার দাবি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো (পে স্কেল) প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার এই কাঠামোয় বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়েও সুপারিশ অন্তর্ভুক্ত হতে পারে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর মহাসচিব মো. আলমগীর। তিনি জানান, “পে কমিশনে জমা দেওয়ার জন্য আমরা একটি প্রস্তাব চূড়ান্ত করছি, যেখানে সার্বিকভাবে সর্বনিম্ন বেতন ২৫ থেকে ৩০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ থাকবে।” এই প্রস্তাব খুব শিগগিরই বেতন কমিশনে পাঠানো হবে বলে তিনি জানান।

বেতন কমিশনের কাজ এগোচ্ছে দ্রুত

সরকারের তথ্য বিবরণীতে বলা হয়েছে, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি ন্যায়সংগত ও কার্যকর নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে কমিশনের কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যে অনলাইনে প্রাপ্ত জনমত ও প্রস্তাবনা যাচাই-বাছাই করা হচ্ছে, যা প্রতিবেদন তৈরিতে অন্তর্ভুক্ত করা হবে। প্রত্যাশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।

সূত্র জানায়, নতুন কাঠামোয় সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ করার প্রস্তাব থাকতে পারে।

বেসরকারি খাতেও ন্যায্য কাঠামোর দাবি

এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর বলেন,

“একজন কর্মীর চার সদস্যের পরিবারের ন্যূনতম জীবনধারণের জন্য প্রয়োজনীয় আয় নিশ্চিত করতে হবে। এটা কোনো বিলাসী জীবন নয়, বরং মানবিক জীবনযাপনের অধিকার।”

তিনি আরও বলেন,

“আমরা সরকারি-বেসরকারি হিসেবে নয়, মানবিক মর্যাদার ভিত্তিতে জীবনমান উন্নয়ন দেখতে চাই। ন্যায্য বেতন নিশ্চিত না হলে বৈষম্য বাড়বে, দুর্নীতিও বিস্তার লাভ করবে।”

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...