বাংলাদেশের বাজারে সোনার দামের বড় পতন
নিজস্ব প্রতিবেদক: টানা আট দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (২২ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেট সোনার ভরি ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। নতুন এই দাম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে সারাদেশে কার্যকর হবে।
কেন কমানো হলো দাম
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পেয়েছে। তাই আন্তর্জাতিক বাজারের প্রবণতা ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় সোনার এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
প্রেক্ষাপট
এর আগে চলতি বছরেই টানা আটবার সোনার দাম বাড়ানো হয়েছিল। দীর্ঘ সময় পর এই প্রথম বড় পরিমাণে মূল্যহ্রাস এনে স্বর্ণবাজারে “ঠান্ডা হাওয়া” বয়ে আনল বাজুস।
রাকিব/
