বলিউডে অভিনেত্রীদের আয় প্রকাশ: কে কত পারিশ্রমিক নিচ্ছেন
নিজস্ব প্রতিবেদক: বলিউডে অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের বৈষম্য নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলে আসছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যবধান কমে আসছে দ্রুত। এখন নায়িকারা শুধু অভিনয় নয়, আয় দিয়েও সমানভাবে টক্কর দিচ্ছেন নায়কদের।
সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া বলিউড অভিনেত্রী হলেন দীপিকা পাডুকোন। বর্তমানে তিনি প্রতি ছবির জন্য ১৫ থেকে ২০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। টানা হিট ছবির সাফল্য ও জনপ্রিয়তার কারণে বহু বছর ধরেই তিনি এই তালিকার শীর্ষে রয়েছেন। শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর দীপিকাকে সম্প্রতি দেখা গেছে সাড়া জাগানো সিনেমা ‘কাল্কি ২৮৯৮ এডি’-তে। শিগগিরই তিনি যোগ দিচ্ছেন রোহিত শেঠির ‘সিংহাম’ সিরিজের নতুন কিস্তিতে।
দ্বিতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট, যিনি বর্তমানে প্রতি ছবিতে প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। একসময় “স্টার কিড” তকমা পাওয়া আলিয়া এখন নিজের প্রতিভা ও শক্তিশালী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন। ‘গাঙ্গুবাই কাঠিয়াবাই’, ‘ডার্লিংস’, ‘রকি অর রানী কি প্রেম কাহানি’ ও ‘ব্রহ্মাস্ত্র’-এ তার পারফরম্যান্স দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
তৃতীয় স্থানে রয়েছেন দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করা অভিনেত্রী কারিনা কাপুর খান। বাণিজ্যিক ও গুণগতমানের ছবিতে সমান দক্ষতার প্রমাণ রেখে তিনি এখনো শীর্ষ পর্যায়ে আছেন। তার ছবিপ্রতি পারিশ্রমিক ৮ থেকে ১১ কোটি রুপি।
চতুর্থ স্থানে আছেন ক্যাটরিনা কাইফ, আর পঞ্চমে রয়েছেন শ্রদ্ধা কাপুর— দুজনেই ধারাবাহিক জনপ্রিয়তা ধরে রেখে একের পর এক ছবিতে কাজ করছেন।
তাদের পরেই রয়েছেন নতুন প্রজন্মের তারকা কৃতি শ্যানন, কিয়ারা আদবানি, ও কঙ্গনা রানাওয়াত। অভিনয় দক্ষতা, বাণিজ্যিক সাফল্য ও ব্র্যান্ড ভ্যালুর কারণে এই তারকারাও বলিউডের উচ্চ আয়শ্রেণির অভিনেত্রীদের কাতারে জায়গা করে নিচ্ছেন।
বলিউডে এখন আর শুধু নায়কেরা নয়, নায়িকারাও সিনেমার সাফল্য ও আয় দুই দিক থেকেই সমানভাবে আলো ছড়াচ্ছেন।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের তারিখ
- আজকের স্বর্ণের বাজারদর: ৩ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
- প্রাথমিকে ৩০ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ আসছে
- বিকালে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, সরাসরি যেভাবে দেখবেন
- ব্রাজিল ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের, কবে কখন কিভাবে দেখবেন
- ৫৩ বছরে কতটা বদলেছে সরকারি চাকরিজীবীদের বেতন
