চার দিনের ব্যবধানে ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক: মাত্র চার দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে রাজধানী ইসলামাবাদ, উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া, কেন্দ্রশাসিত অঞ্চল আজাদ কাশ্মিরসহ আশপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩, যার উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৩৪ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
ভূকম্পন অনুভূত হয়েছে রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মালাকান্ড, বাজাউর, চিত্রল এবং আজাদ কাশ্মিরের বিভিন্ন স্থানে। তবে প্রাথমিকভাবে কোথাও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের উত্তর ও উত্তরপশ্চিমাঞ্চল ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, তাই এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ।
উল্লেখ্য, মাত্র চার দিন আগে দেশটিতে ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল, যা একইভাবে হিন্দুকুশ পর্বত অঞ্চলে উৎপন্ন হয়েছিল।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- বৃষ্টি নিয়ে দুঃসংবাদ, আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি
- আবারও বাড়ল সিগারেটের দাম
- ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- টাকা ছাপতে এক বছরে বাংলাদেশ ব্যাংকের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ
