যেসময় পে স্কেলের প্রতিবেদন জমা দেবে বেতন কমিশন
নিজস্ব প্রতিবেদক: সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ন্যায়সংগত ও কার্যকর নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে গঠিত বেতন কমিশনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ইতোমধ্যে অনলাইনে চারটি প্রশ্নমালার মাধ্যমে পাওয়া জনমত ও সুপারিশ যাচাই-বাছাই চলছে। একই সঙ্গে বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির সঙ্গে বৈঠক করে মতামত গ্রহণ করেছে কমিশন।
বিবৃতিতে আরও জানানো হয়, প্রাপ্ত সব তথ্য ও প্রস্তাব বিশ্লেষণ শেষে নির্ধারিত সময়সীমার মধ্যেই কমিশনের প্রতিবেদন সরকারের কাছে দাখিল করা হবে।
উল্লেখ্য, ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের কাছ থেকে অনলাইনে মতামত নিয়েছিল বেতন কমিশন।
সেলিম/
