| ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

লঘুচাপ ও বৃষ্টির সতর্কবার্তা: আবহাওয়া অফিসের পূর্বাভাস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২১ ২০:৫৪:১২
লঘুচাপ ও বৃষ্টির সতর্কবার্তা: আবহাওয়া অফিসের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: মৌসুমী বায়ু বিদায় সত্ত্বেও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন লঘুচাপের আভাস মিলেছে। এটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মহানগর ডেস্ক: মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টায় আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি বর্তমানে ওই এলাকায় অবস্থান করছে এবং পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃষ্টির পূর্বাভাস: লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হবে বুধবার (২২ অক্টোবর) থেকে, যা বৃহস্পতিবার আরও বিস্তৃত হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বড় অংশে অপরিবর্তিত থাকবে।

পরবর্তী ২৪ ঘণ্টায়:

বুধবার সন্ধ্যা থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে বৃষ্টি ঢাক, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আরও বিস্তৃত হবে।

এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

শুক্রবার (২৪ অক্টোবর) থেকে বৃষ্টির পরিধি আরও বাড়বে।

আবহাওয়া অফিসের সতর্কতা: রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় এবং রংপুরের দু–একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড়ের ঝুঁকি: বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতি বছরে দুইটি সময়কে ঘূর্ণিঝড় প্রবণ ধরা হয়—মৌসুমী বায়ু আসার আগে (এপ্রিল-মে) এবং মৌসুমী বায়ু বিদায়ের পর (অক্টোবর-নভেম্বর)। সাধারণত বড় ঘূর্ণিঝড়গুলো নভেম্বর মাসে হয়। তাই চলতি মাসেও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...