নভেম্বর থেকে নতুন বাড়ি ভাড়া পাবেন শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: মূল বেতনের শতাংশ হারে বাড়িভাড়া বাড়ানোর দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের টানা আট দিনের আন্দোলনের পর সরকার বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এই আদেশ আগামী নভেম্বর মাস থেকে কার্যকর হবে।
দীর্ঘদিন ধরে মূল বেতনের শতাংশ হারে বাড়িভাড়া ভাতার দাবিতে শিক্ষকরা আন্দোলন করে আসছিলেন। গত আগস্ট মাসে মহাসমাবেশ এবং সম্প্রতি ১২ অক্টোবর থেকে টানা আন্দোলন শুরু করেন তারা।
প্রতিশ্রুতি ভঙ্গের পর নতুন প্রজ্ঞাপন
শিক্ষকদের এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের জারি করা একটি প্রজ্ঞাপন থেকে, যেখানে বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়ানো হয়েছিল। এতে শিক্ষকরা ক্ষোভে ফেটে পড়েন এবং মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া প্রদানসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন।
রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয় থেকে নতুন প্রজ্ঞাপন জারি করে জানানো হয় যে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাড়িভাড়া প্রদানে যুক্ত শর্তাবলী
নতুন বাড়িভাড়া ভাতা প্রদানের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় কিছু শর্ত যুক্ত করেছে, যা নিম্নরূপ:
১. সমন্বয়: এই বাড়িভাড়া ভাতা অবশ্যই পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে।
২. নীতিমালা অনুসরণ: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদরাসা, ভোকেশনাল ইত্যাদি) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করে নিয়োগের শর্তাদি যথাযথভাবে পালন করতে হবে।
৩. বকেয়া দাবি: বর্ধিত ভাতার ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক/কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না।
৪. আর্থিক বিধি: ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে।
৫. অনিয়মের দায়: ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে, বিল পরিশোধকারী কর্তৃপক্ষ সেই অনিয়মের জন্য দায়ী থাকবেন।
৬. দাপ্তরিক প্রক্রিয়া: প্রশাসনিক মন্ত্রণালয়কে জি.ও (সরকারি আদেশ) জারি করে তার চারটি কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য প্রেরণ করতে হবে।
শিক্ষকরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়ার দাবি জানালেও, সরকার বর্তমানে ৫ শতাংশ হারে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ায়, আন্দোলনরত শিক্ষকরা এই নতুন সিদ্ধান্ত কীভাবে গ্রহণ করবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে
