পাকিস্তান কি এশিয়া কাপ বয়কট করল
নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের হ্যান্ডশেক বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের যে ম্যাচটি হওয়ার কথা ছিল, সেই ম্যাচে পাকিস্তান দল আর মাঠে নামেনি।
ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে দুই দলের অধিনায়কের টসের জন্য মাঠে উপস্থিত থাকার কথা। কিন্তু পাকিস্তানি ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে হোটেল থেকে বের হতে নিষেধ করে দেওয়া হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে খুব দ্রুতই এ বিষয়ে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
সংযুক্ত আরব আমিরাতের দল যথারীতি স্টেডিয়ামে পৌঁছালেও, শেষ মুহূর্তে পাকিস্তান দল হোটেলে থেকে যায়। পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ম্যাচের জন্য সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও, হোটেল থেকে বের হওয়ার অনুমতি না মেলায় তারা মাঠে যেতে পারেনি।
এই ঘটনার সূত্রপাত গত রোববার ভারত-পাকিস্তান ম্যাচের হ্যান্ডশেক বিতর্ক থেকে। পিসিবি অভিযোগ করেছিল যে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কাজ করেছেন। তখন পিসিবি হুঁশিয়ারি দিয়েছিল, যদি পাইক্রফটকে এশিয়া কাপ থেকে সরানো না হয়, তবে তারা ম্যাচ বয়কট করবে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাফ জানিয়ে দেয় যে, পাইক্রফটকে সরানো হবে না। বুধবার সকালেও পিসিবি একই আবেদন করলে তা আবারও খারিজ করা হয়।
এখন ক্রিকেট বিশ্বে প্রশ্ন উঠেছে, হ্যান্ডশেক বিতর্কের জেরে পাকিস্তান দলের এমন আচরণ কি ম্যাচ বয়কটেরই সামিল? এই ঘটনা ক্রিকেট অঙ্গনে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে।
আয়শা সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা, পাবেন যেসব তরুণ
