| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

বারকোলার জোড়া গোলে পিএসজির জয়রথ অব্যাহত

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১৫ ০৯:২৮:২৫
বারকোলার জোড়া গোলে পিএসজির জয়রথ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: উসমান দেম্বেলে এবং দিজিরে দুয়ের মতো তারকা ফুটবলাররা ইনজুরির কারণে দলের বাইরে থাকলেও, পিএসজিকে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি। মিডফিল্ডার ব্র্যাডলি বারকোলা-র জোড়া গোলে লঁসকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। এই জয়ের মাধ্যমে তারা লিগ ওয়ানের শীর্ষস্থান ধরে রাখল।

রোববার রাতে ঘরের মাঠে এই ম্যাচে বারকোলা দুটি গোলই করেন দুই অর্ধে। তার দুটি গোলেই অবদান রাখেন ভিতিনিয়া।

ম্যাচের শুরু থেকেই দুই দল সমান তালে লড়াই করছিল। তবে ১৫ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো এক শটে দলকে এগিয়ে নেন বারকোলা। এরপর দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে মাঝমাঠ থেকে নিচু গতির এক শটে দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ের ফলে পিএসজি ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখেছে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে মাঠে নামবে লুইস এনরিকের দল।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকারে (MLS) নিজেদের ঘরের মাঠ ‘নু স্টেডিয়ামে’ দুর্দান্ত এক জয় তুলে ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...