| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

৪০ বছর বয়সী মদ্রিচের ‘প্রথম’ গোলে এসি মিলানের জয়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১৫ ০৯:২৫:০৫
৪০ বছর বয়সী মদ্রিচের ‘প্রথম’ গোলে এসি মিলানের জয়

নিজস্ব প্রতিবেদক: বয়স ৪০ হলেও, লুকা মদ্রিচের পায়ের জাদু এখনো শেষ হয়নি। এসি মিলানের জার্সিতে নিজের চতুর্থ ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন এই ক্রোয়েশিয়ান তারকা। তার করা একমাত্র গোলেই সিরি এ-তে বোলোনিয়াকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান। এটি লিগে মাসসিমিলিয়ানো আল্লেগ্রির দলের টানা দ্বিতীয় জয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে সান সিরোয় অনুষ্ঠিত এই ম্যাচে বোলোনিয়ার থেকে বল পজিশনে পিছিয়ে থাকলেও, আক্রমণে মিলানই দাপট দেখায়। তারা গোলের উদ্দেশ্যে ১৪টি শট নেয়, যার মধ্যে তিনটি ছিল লক্ষ্যে। অন্যদিকে বোলোনিয়ার নেওয়া পাঁচটি শটের একটিও লক্ষ্যে ছিল না।

ম্যাচের একমাত্র গোলটি আসে ৬১ মিনিটে। ডি-বক্সের ভেতর সতীর্থের বাড়ানো বল থেকে দারুণ এক ভলিতে বোলোনিয়ার গোলকিপারকে পরাস্ত করেন মদ্রিচ।

উল্লেখ্য, রিয়াল মাদ্রিদে সফল অধ্যায় শেষে গত জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে এসি মিলানে যোগ দেন মদ্রিচ। এই দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম তিনটি ম্যাচে কোনো গোল পাননি, তবে একটি অ্যাসিস্ট করেছিলেন। এই ম্যাচে গোল করার পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কারও পান ২০১৮ সালের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকারে (MLS) নিজেদের ঘরের মাঠ ‘নু স্টেডিয়ামে’ দুর্দান্ত এক জয় তুলে ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...