| ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভারতে আসছেন রোনালদো!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১৩ ২০:১১:২৮
ভারতে আসছেন রোনালদো!

নিজস্ব প্রতিবেদক: ফুটবল ভক্তদের জন্য দারুণ খবর! আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ভারতে আসার আগেই আরেক ফুটবল কিংবদন্তি সেখানে আসছেন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমগুলো এই তথ্য প্রকাশ করেছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে রোনালদোর দল আল নাসর এফসি গোয়ার গ্রুপে রয়েছে। আগামী ২২ অক্টোবর এফসি গোয়ার ঘরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে, যেখানে রোনালদো মাঠে নামলে ভারতের মাটিতে প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলবেন।

যদিও রোনালদোর চুক্তিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচে ভ্রমণ না করার একটি শর্ত রয়েছে, তবুও আল নাসর কর্তৃপক্ষ গোয়ার বিপক্ষে ম্যাচের জন্য রোনালদোর নাম নিবন্ধন করেছে। এতে তার ভারতে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

আল নাসর গোয়ার বিপক্ষে ম্যাচের জন্য ১২ জন বিদেশি খেলোয়াড়ের নাম নিবন্ধন করেছে, যার মধ্যে সাদিও মানে, কিংসলে কোম্যান এবং জোয়াও ফেলিক্সের মতো তারকা খেলোয়াড়ও রয়েছেন। এর থেকে বোঝা যায়, সৌদি আরবের এই ক্লাবটি পূর্ণশক্তির দল নিয়ে ভারতে খেলার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন- বিশ্বকাপ থেকে বাদ পড়ে চাকরি হারালেন দুই কোচ

আরও পড়ুন- এক শর্তে ব্রাজিলের বিশ্বকাপ দলে ফিরতে পারেন নেইমার

যদি সব ঠিক থাকে, তাহলে ২২ অক্টোবর ভারতীয় ফুটবলপ্রেমীরা তাদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে মাঠে দেখার সুযোগ পাবেন।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...