| ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আরও দুই মাস বাড়ল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১১ ১৯:৪৪:৫০
সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আরও দুই মাস বাড়ল

নিজস্ব প্রতিবেদক: দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তার ঊর্ধ্বে পদমর্যাদার কর্মকর্তারা (যাঁরা কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কাজ করছেন, তাঁরাও অন্তর্ভুক্ত) এখন আগামী ১২ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৬০ দিনের জন্য সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

সরকার পতনের পর ছাত্র-জনতার আন্দোলনের সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ৩০ সেপ্টেম্বর প্রথমবার সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দুই মাসের জন্য এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল। এরপর তা ধাপে ধাপে বাড়ানো হয়েছে। এটি সর্বশেষ বৃদ্ধির ঘোষণা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর বেশ কয়েকটি ধারা, যেমন: ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারার অধীনে বিভিন্ন অপরাধের বিষয়ে ব্যবস্থা নিতে পারবেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, ৩২ দলের লক্ষ্যে এগোচ্ছে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, ৩২ দলের লক্ষ্যে এগোচ্ছে আইসিসি

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপকে আরও বৈশ্বিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে আন্তর্জাতিক ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

মেসির অবসর ঠেকাতে বড় সিদ্ধান্ত!

মেসির অবসর ঠেকাতে বড় সিদ্ধান্ত!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা এনে দিতে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক বট ব্যবস্থা নিচ্ছে ফিফা

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক বট ব্যবস্থা নিচ্ছে ফিফা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র ...