আয়শা সিদ্দিকা
সিনিয়র রিপোর্টার
ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচ: কখন কোথায় কিভাবে দেখবেন
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বাছাইপর্বে দক্ষিণ আমেরিকার ফুটবল এখন উত্তেজনায় ভাসছে। প্রথম ম্যাচ শেষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বলিভিয়ার বিপক্ষে। এই ম্যাচটি ব্রাজিলিয়ান এবং লাতিন আমেরিকার ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে।
ম্যাচের সময়সূচি ও কোথায় দেখবেন
ব্রাজিল বনাম বলিভিয়ার এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর, রবিবার, ভোর ৫টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়)। খেলাটি বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে না। তবে মোবাইল ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখার সুযোগ আছে। গুগল ক্রোম থেকেsportzfy অ্যাপ ডাউনলোদ করে খুব সহজে এই ম্যাচ দেখতে পাবেন।
পরিসংখ্যান কী বলছে
ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল পঞ্চম স্থানে আছে, যেখানে বলিভিয়া ৭৮তম অবস্থানে। পরিসংখ্যানেও ব্রাজিলের আধিপত্য স্পষ্ট। দুই দল মোট ৩৩ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ব্রাজিল ২৪টি জয় পেয়েছে এবং বলিভিয়ার জয় মাত্র ৫টি। ড্র হয়েছে ৪টি ম্যাচ।
সাম্প্রতিক ফর্মের দিকে তাকালে, বলিভিয়া তাদের শেষ ৫ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জয়ী হয়েছে, যেখানে ব্রাজিল ২ জয়, ২ ড্র এবং ১ পরাজয় নিয়ে কিছুটা ভালো অবস্থানে আছে। সর্বশেষ ২০২৩ সালের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল বলিভিয়াকে ৫-১ গোলে হারিয়েছিল।
আরও পড়ুন- আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচ: কবে কখন কিভাবে দেখবেন
সব পরিসংখ্যান বিবেচনায় ব্রাজিল এই ম্যাচের সুস্পষ্ট ফেভারিট। তবে ফুটবলে অপ্রত্যাশিত ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। এখন দেখার বিষয়, বলিভিয়া কি পারবে ব্রাজিলের জয়ের ধারাকে রুখতে, নাকি সেলেসাওরা আরও একবার তাদের ফুটবলীয় শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।
আয়শা সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের তারিখ
- আজকের স্বর্ণের বাজারদর: ৩ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
- প্রাথমিকে ৩০ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ আসছে
- বিকালে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, সরাসরি যেভাবে দেখবেন
- ব্রাজিল ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের, কবে কখন কিভাবে দেখবেন
- ৫৩ বছরে কতটা বদলেছে সরকারি চাকরিজীবীদের বেতন
