| ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

একটি দোয়া পড়ে মারা গেলে জান্নাত নিশ্চিত

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০৬ ০৮:৩০:১১
একটি দোয়া পড়ে মারা গেলে জান্নাত নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক: ইসলামে দোয়াকে বলা হয় ইবাদতের মগজ এবং আল্লাহর নৈকট্য লাভের অন্যতম উপায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত আর কিছু নেই।

সাইয়েদুল ইস্তেগফার: ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া

হাদিস শরিফে 'সাইয়েদুল ইস্তেগফার' নামে একটি বিশেষ দোয়ার কথা বলা হয়েছে। রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায় অথবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, সে নিশ্চিতভাবে জান্নাত লাভ করবে।

দোয়াটি হলো:

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাক্কতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু। আউজুবিকা মিন শাররি মা সানাতু। আবুউলাকা বিনি’মাতিকা আলাইয়্যা ওয়া আবুউলাকা বিজাম্বি। ফাগফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা।

অর্থ: হে আল্লাহ! তুমি আমার রব। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের ওপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমাকে যে নেয়ামত দিয়েছ, তা আমি স্বীকার করছি। আর আমার কৃত গোনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ তুমি ছাড়া কেউ গোনাহ ক্ষমা করতে পারবে না।

ইস্তেগফারের গুরুত্ব

ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা একটি স্বতন্ত্র ইবাদত। এর মাধ্যমে বান্দা আল্লাহর প্রতি নিজের বিশ্বাস, আনুগত্য এবং অসহায়ত্ব প্রকাশ করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন: “তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অনুশোচনা নিয়ে তার দিকে ফিরে যাও, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তিকে আরও শক্তি দিয়ে বাড়িয়ে দেবেন।” (সুরা হুদ: ৫২)

তাই সজ্ঞানে বা অজ্ঞাতসারে করা সব গুনাহের জন্য নিয়মিত ইস্তেগফার করা উচিত। এটি আল্লাহর সন্তুষ্টি ও রহমত লাভের একটি বড় মাধ্যম।

আশা ইসলাম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: প্রথম টি-টোয়েন্টিতে হার দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের নিয়ে ‘টিম ...

ড্রেসিংরুম বিতর্ক নিয়ে মুখ খুললেন স্কালোনি

ড্রেসিংরুম বিতর্ক নিয়ে মুখ খুললেন স্কালোনি

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনা কোচ লিওনেল ...