রাকিব হাসান
রিপোর্টার
দেশের বাজারে আজকের ১৮, ২১, ২২ ক্যারট সোনার দাম
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বেড়ে এখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা। এটি বাংলাদেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।বাংলা খেলাধুলা সরঞ্জাম
নতুন দাম কার্যকর হচ্ছে আজ থেকে
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (৩ সেপ্টেম্বর) তাদের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বাজুস-এর চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।
বিভিন্ন ক্যারেটের সোনার নতুন দাম:
* ২২ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা।
* ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা।
* ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা।বাংলা খেলাধুলা সরঞ্জাম
* সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা।
ভ্যাট ও মজুরি:
বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সাথে ক্রেতাকে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ৬ শতাংশ মজুরি যোগ করে মূল্য পরিশোধ করতে হবে। তবে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ কিছুটা ভিন্ন হতে পারে।
রাকিব/
