কানাডায় বিমান বিধ্বস্ত: অটোয়া বিমানবন্দরের কাছে দুর্ঘটনা
নিজস্ব প্রতিবেদক: কানাডার রাজধানী অটোয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) এই দুর্ঘটনাটি ঘটে অটোয়া আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে রিভারসাইড ড্রাইভ এলাকায়। স্থানীয় সংবাদমাধ্যম সিটিসি নিউজ এই খবর নিশ্চিত করেছে।
অটোয়া পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর থেকে রিভারসাইড ড্রাইভের হান্ট ক্লাব এবং রিভার রোডের মধ্যবর্তী অংশ বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশসহ জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে, এই দুর্ঘটনায় জননিরাপত্তার কোনো ঝুঁকি নেই। তবে তদন্তের স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ এবং এতে কোনো হতাহতের খবর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- নতুন পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব, যে কারণে আটকে আছে প্রজ্ঞাপন
- শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
- যেমন থাকবে সারাদেশের আজকের আবহাওয়া
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন দায়িত্বে দুই মন্ত্রী, কে পেলেন কোন মন্ত্রণালয়
- বাংলাদেশ থেকে চুরি যাওয়া লেমুর এখন ভারতের আম্বানির কাছে
- আজকের সকল দেশের টাকার রেট: ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ সেপ্টেম্বর ২০২৬
- লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
