| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

বঙ্গোপসাগরে ২২ মিনিটে জোড়া ভূমিকম্প: নেই সুনামির শঙ্কা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ৩০ ১০:১০:২০
বঙ্গোপসাগরে ২২ মিনিটে জোড়া ভূমিকম্প: নেই সুনামির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে বঙ্গোপসাগর দুই দফায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। মাত্র ২২ মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ছয় এর বেশি মাত্রার দুটি কম্পন অনুভূত হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এই ভূমিকম্পে কোনো সুনামির আশঙ্কা নেই এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি সোমবার রাত ১২টা ১ মিনিটে অনুভূত হয়, যার মাত্রা ছিল ৬.৩। দ্বিতীয় ভূমিকম্পটি রাত ১টা ৪১ মিনিটে আঘাত হানে এবং এর মাত্রা ছিল ৬.৫। দুটি ভূমিকম্পেরই গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি বঙ্গোপসাগরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) এবং ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গ্রেট নিকোবারের ক্যাম্বেল বে থেকে প্রায় ৯৪ কিলোমিটার পশ্চিমে।

এদিকে, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিস (INCOIS) আশ্বস্ত করে জানিয়েছে যে, এই ভূমিকম্পের ফলে ভারতীয় উপকূলে সুনামির কোনো আশঙ্কা নেই।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকারে (MLS) নিজেদের ঘরের মাঠ ‘নু স্টেডিয়ামে’ দুর্দান্ত এক জয় তুলে ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...