| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

বাস দুর্ঘটনায় ভিয়েতনামে নিহত ১০

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ২৬ ১০:০৪:১৪
বাস দুর্ঘটনায় ভিয়েতনামে নিহত ১০

নিজস্ব প্রতিবেদক: ভিয়েতনামের মধ্যাঞ্চলে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুই শিশুসহ দশজন নিহত হয়েছেন এবং ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) রাতে হা তিন প্রদেশে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। শনিবার (২৬ জুলাই) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানী হ্যানয় থেকে জনপ্রিয় পর্যটন শহর দা নাংয়ের দিকে যাচ্ছিল বাসটি। জাতীয় মহাসড়কে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক ট্রাফিক সাইনপোস্টে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনায় নিহত ১০ জনের সবাই ভিয়েতনামী নাগরিক। এদের মধ্যে পাঁচজন ছিলেন দেশীয় পর্যটক যারা ছুটি কাটাতে দা নাং যাচ্ছিলেন। আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা এক যাত্রী স্থানীয় ড্যান ট্রাই নিউজ সাইটকে বলেন, "বাসটি উল্টে গেল... আমার শরীর এবং হাত থেঁতলে যাওয়ায় আমি উঠে বসতে পারছিলাম না।" তিনি আরও জানান, নিহত ও গুরুতর আহতদের মধ্যে অনেকেই বাসের সামনের দিকের স্লিপার বাঙ্কে বসে ছিলেন।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ভিয়েতনামে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৫,০২৪ জন প্রাণ হারিয়েছেন। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৫,৩৪৩ জন। সম্প্রতি দেশটির অন্যতম পর্যটন স্থান হা লং বে-তে একটি নৌকাডুবিতে ৩৮ জন পর্যটক ও ক্রু নিহত হয়েছিলেন, যেখানে এখনও একজন নিখোঁজ রয়েছেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...