বিদেশিদের ভিসা বাতিলে আরও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র: "ভিসা অধিকার নয়, সুযোগ"
বিদেশি নাগরিকদের ভিসা বাতিলের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস আমেরিকান ভিসা ধারণকারী বিদেশি নাগরিকদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা জারি করেছে।
দূতাবাস জানিয়েছে, যদি কোনো ভিসাধারী হামলা, পারিবারিক সহিংসতা বা অন্যান্য গুরুতর অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে তাদের ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল হতে পারে। এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও তারা স্থায়ীভাবে হারাতে পারেন।
গতকাল, ২৩ জুলাই, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এই সতর্কবার্তায় যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ পরিষ্কারভাবে বলেছে: “ভিসা কোনো অধিকার নয়, এটি একটি সুযোগ। আইন লঙ্ঘন করলে সেই সুযোগ বাতিল হয়ে যেতে পারে।” বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, দেশে বা বিদেশে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে অভিবাসন আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'শূন্য সহনশীলতা' নীতিকে সামনে রেখে অপরাধে জড়িত বিদেশিদের দ্রুত বিতাড়নের ওপর জোর দেওয়া হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (UNHCHR) তথ্যমতে, চলতি বছরের ২০ জানুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মাত্র তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ৪২ হাজারেরও বেশি মানুষকে বহিষ্কার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, চুরি, শপলিফটিং, প্রতারণা, ডাকাতি বা বাসায় চুরির মতো অপরাধগুলোকে গুরুতর হিসেবে গণ্য করা হয়। এসব অপরাধে শাস্তি নির্ধারিত হয় অপরাধের ধরন এবং চুরি হওয়া মালামালের মূল্যের ভিত্তিতে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের তারিখ
- আজকের স্বর্ণের বাজারদর: ৩ সেপ্টেম্বর ২০২৬
- বিকালে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, সরাসরি যেভাবে দেখবেন
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
- প্রাথমিকে ৩০ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ আসছে
- আজকের সকল দেশের টাকার রেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬
- ৫৩ বছরে কতটা বদলেছে সরকারি চাকরিজীবীদের বেতন
- ব্রাজিল ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের, কবে কখন কিভাবে দেখবেন
- এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন
