বারাক ওবামা গ্রেপ্তার, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে এফবিআই কর্তৃক গ্রেপ্তার করার একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) পোস্ট করা এই ভিডিওতে ওবামাকে হোয়াইট হাউস থেকে গ্রেপ্তার করে নিয়ে যেতে এবং পরে কমলা পোশাকে জেলখানায় দেখা যায়। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ সোমবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ট্রাম্পের ট্রুথ সোশ্যালে পোস্ট করা ভিডিওটিতে জো বাইডেনসহ বেশ কয়েকজন মার্কিন রাজনীতিককে বলতে শোনা যায়, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়।’ এর জবাবে ভিডিওতে ওবামাকে বলতে দেখা যায়, ‘বিশেষ করে প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে।’ এরপর ওভাল অফিসে ট্রাম্প ও ওবামার একটি দৃশ্য দেখানো হয়, যেখানে কিছুক্ষণ পরেই এফবিআই এসে ওবামাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং সবশেষে তাকে কারাগারে বন্দি অবস্থায় দেখানো হয়।
তবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা এই ভিডিওটি আদতে এআই-নির্ভর (কৃত্রিম বুদ্ধিমত্তা) তৈরি। এমন এক সময় এই এআই ভিডিও সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড দাবি করেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ে রাশিয়ার প্রভাব সম্পর্কিত গোয়েন্দা তথ্য ‘জাল ও বিকৃত’ করা হয়েছিল ওবামা প্রশাসনের সময়েই।
গ্যাবার্ড জানান, ১১৪ পৃষ্ঠার একটি ইমেইল নথি (যার অনেক অংশ কালো করে দেওয়া হয়েছে) থেকে জানা গেছে যে, ওবামা প্রশাসনের জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভা ইচ্ছাকৃতভাবে গোয়েন্দা বিশ্লেষণ বিকৃত করেছিল, যাতে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক তুলে ধরা যায়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) তিনি লেখেন, “তাদের লক্ষ্য ছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে হটানো এবং আমেরিকান জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করা। এ চক্রান্তে জড়িত যত বড় ক্ষমতাবানই হোক না কেন, সবাইকে তদন্তের আওতায় এনে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমাদের প্রজাতন্ত্রের গণতান্ত্রিক ভিত্তি রক্ষার জন্য এটাই জরুরি।”
গ্যাবার্ড আরও জানান, এসব দলিল বিচার বিভাগের কাছে ফৌজদারি তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে। ট্রাম্পও এই উদ্যোগের প্রশংসা করে লিখেছেন, ‘তুলসি গ্যাবার্ডকে অভিনন্দন! চালিয়ে যাও!!!’
এদিকে, ট্রাম্পের পোস্ট করা এই ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই জানতে চান, সত্যিই বারাক ওবামা গ্রেপ্তার হতে চলেছেন কিনা। একজন লিখেছেন, “অ্যারেস্ট ওবামা ট্রেন্ড করছেন? সত্যিই ওবামাকে গ্রেপ্তার করা হবে, আপনারা তাই ভাবছেন?” আরেকজন প্রশ্ন তোলেন, “এটা কি বাস্তব? ওবামাকে কি সত্যিই গ্রেপ্তার করা হতে পারে?”
মূলত, ট্রাম্পের পোস্ট করা ভিডিওটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। এতে ব্যবহৃত সব ফুটেজ, কণ্ঠস্বর ও মুখাবয়বের অভিব্যক্তি ডিজিটালভাবে বানানো হয়েছে। ভিডিওটি বাস্তব নয় এবং ওবামার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, এআই প্রযুক্তি ব্যবহার করে এমন ভিডিও তৈরি বর্তমানে রাজনৈতিক অস্ত্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। এই ধরনের ভিডিও জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে, যার ফলে জনমত প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে। তাই, এসব ভিডিও দেখার আগে এর সত্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হয় গোল্ডেন বুটের লড়াইয়ে
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি যোগ হয় গোল্ডেন বুটে
- ২০২৬ বিশ্বকাপ: গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে কারা
- বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন; যা বলছে সুপারকম্পিউটার
- ফাইনালে নিষিদ্ধ হতে পারেন রোমেরোসহ ৬ আর্জেন্টাইন ফুটবলার
- বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ জুলাই ২০২৬
- এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল বোর্ড
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হবে গোল্ডেন বুটে
- বাংলাদেশের বাজারে আজ একভরি সোনার দাম
- বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন ডি মারিয়া
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
- বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ৬ ফুটবলারের নিষেধাজ্ঞার দাবি
- গত চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী, কপাল পুড়বে আর্জেন্টিনার
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ জুলাই ২০২৬
