| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সারাদেশে বজ্রসহ বৃষ্টি, চট্টগ্রাম ও সিলেটে ভারি বর্ষণের পূর্বাভাস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১৯ ০৭:১৫:৫২
সারাদেশে বজ্রসহ বৃষ্টি, চট্টগ্রাম ও সিলেটে ভারি বর্ষণের পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি নিম্নচাপ বর্তমানে উত্তরপশ্চিম মধ্যপ্রদেশ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে, যার প্রভাবে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান থেকে আসাম পর্যন্ত বিস্তৃত।

আজ শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় একই ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সপ্তাহজুড়েই বজ্রসহ বৃষ্টি এবং বিভিন্ন স্থানে ভারি বর্ষণ অব্যাহত থাকার সম্ভাবনা আছে। সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। আগামী শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী কয়েক দিন সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পাবনার ঈশ্বরদীতে, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে, ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...