শত্রুদের হামলায় তিনদিনে ইরানে যত হতাহত হল
নিজস্ব প্রতিবেদক: গত তিনদিন ধরে ইরানের বিভিন্ন এলাকায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ভয়াবহ এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৪০৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬৫৪ জন।
ওয়াশিংটনভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। সংস্থাটি জানায়, ইরানে তাদের নিজস্ব তথ্যসূত্র রয়েছে এবং স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যাচাই করে হতাহতের এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
শুক্রবার, ১৩ জুন ভোরে ইসরায়েল প্রথমবারের মতো ইরানের বিভিন্ন এলাকায় একযোগে বড় ধরনের হামলা চালায়। এরপর সারাদিনব্যাপী দেশটির বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত থাকে। এতে ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান জেনারেল হোসেইন সালামিসহ অন্তত ২০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন।
এ অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দ্রুত নতুন আইআরজিসি প্রধানের নাম ঘোষণা করেন। দায়িত্ব গ্রহণের পর নতুন কমান্ডার ইসরায়েলকে সতর্ক করে বলেন, ইসরায়েলি হামলার জবাবে শিশু হত্যাকারী জায়নবাদী শাসকদের জন্য খুব শিগগিরই ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।
এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নামে একটি পাল্টা সামরিক অভিযান শুরু করে। ইরান থেকে ছোড়া একাধিক মিসাইল ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত হানে। এতে ইসরায়েলে অন্তত ১০ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হন।
দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলার এই সংঘাত দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এতে করে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়েছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- নতুন পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব, যে কারণে আটকে আছে প্রজ্ঞাপন
- শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
- যেমন থাকবে সারাদেশের আজকের আবহাওয়া
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন দায়িত্বে দুই মন্ত্রী, কে পেলেন কোন মন্ত্রণালয়
- বাংলাদেশ থেকে চুরি যাওয়া লেমুর এখন ভারতের আম্বানির কাছে
- আজকের সকল দেশের টাকার রেট: ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ সেপ্টেম্বর ২০২৬
- লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
