রাতভর ইসরায়েলে ইরানের ভয়াবহ মিসাইল হামলা
নিজস্ব প্রতিবেদক: দখলদার ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ প্রতিশোধের অংশ হিসেবে ইরান গতরাতে সরাসরি তিন ধাপে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে। এই হামলায় ইসরায়েলের এক নারী নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ইরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে সরাসরি আঘাত হানে।
স্থানীয় হিব্রু সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত ওই নারী মিসাইল বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে, বাকিরা স্থিতিশীল রয়েছেন।
প্রথম দুই ধাপের হামলায় আহত হন অন্তত ৪১ জন এবং তৃতীয় দফায় আহত হন আরও সাতজন। ইরান শতাধিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করে এই আক্রমণ চালায়। যুক্তরাষ্ট্রের একটি সূত্র দাবি করেছে, কিছু মিসাইল তারা ইসরায়েলে পৌঁছার আগেই ভূপাতিত করেছে।
ইরানের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, যারা এই হামলা প্রতিহত করার চেষ্টা করবে, ইরান তাদের ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করেও পাল্টা হামলা চালাবে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর এই হুমকি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উদ্বেগ।
এই ঘটনার পরদিন শনিবার সকালে ইসরায়েল পাল্টা হামলা চালায় ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সেখানে দুটি ড্রোন বা মিসাইল আঘাত হানে, যার ফলে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
বিশেষজ্ঞদের মতে, এই হামলা-পাল্টা হামলার ফলে ইসরায়েল-ইরান উত্তেজনা এক নতুন যুদ্ধপর্বে প্রবেশ করতে পারে, যা গোটা অঞ্চলজুড়ে বিস্তার লাভ করার ঝুঁকি সৃষ্টি করছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
