| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল আর্জেন্টিনা-চিলির ম্যাচ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০৬ ০৯:১০:৩১
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল আর্জেন্টিনা-চিলির ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে একমাত্র গোলটি করেন হুলিয়ান আলভারেজ।

আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আর্জেন্টিনা এবার তরুণদের ঝালিয়ে নেওয়ার দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। তাই এই ম্যাচেও কোচ লিওনেল স্কালোনি বিশ্রামে রেখেছেন লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেজদের মতো মূল খেলোয়াড়দের।

তাদের জায়গায় একাদশে সুযোগ পান থিয়াগো আলমাদা, নিকো পাজ, এবং আলভারেজসহ তরুণ খেলোয়াড়রা। শুরু থেকেই ম্যাচে দাপট দেখায় আর্জেন্টিনা। প্রথমার্ধে গোলের বেশ কিছু সুযোগ হাতছাড়া হলেও দ্বিতীয়ার্ধে আলভারেজের গোলে এগিয়ে যায় তারা।

চিলিও একাধিকবার আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি। শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় চিলিকে।

এই জয়ে আর্জেন্টিনা তাদের আত্মবিশ্বাস অটুট রাখলো এবং বেঞ্চের শক্তিও প্রমাণ করলো। বিশ্বকাপকে সামনে রেখে স্কালোনির তরুণ পরীক্ষায় প্রথম ধাপে সফলই বলা চলে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...