| ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

জেনেভা ক্যাম্প থেকে ৪ বস্তা টাকা উদ্ধার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০৫ ০৮:০২:৫১
জেনেভা ক্যাম্প থেকে ৪ বস্তা টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে চার বস্তা ভর্তি টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলেও নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনাটি ঘটেছে বুধবার (৪ জুন) রাতে। আটক ব্যক্তির নাম ইসাক আহম্মেদ। তিনি দাবি করেছেন, তার ফার্মেসিতে ‘বুনিয়া সোহেল’ নামে এক ব্যক্তি ওই চার বস্তা টাকা রেখে যান। এ ছাড়া তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।

জানা গেছে, জেনেভা ক্যাম্প দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পরিচিত। বিশেষ করে ক্যাম্পে চুয়া সেলিম ও বুনিয়া সোহেল নামে দুই মাদক চক্রের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে প্রায়ই সংঘর্ষ, এমনকি গুলির ঘটনাও ঘটে। কিছুদিন আগে আইনশৃঙ্খলা বাহিনী ‘বুনিয়া সোহেল’কে আটক করলেও অজ্ঞাত কারণে তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা এবং আটক ব্যক্তিকে ঘিরে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থা। ধারণা করা হচ্ছে, এই টাকার উৎস মাদক ব্যবসা বা অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, ৩২ দলের লক্ষ্যে এগোচ্ছে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, ৩২ দলের লক্ষ্যে এগোচ্ছে আইসিসি

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপকে আরও বৈশ্বিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে আন্তর্জাতিক ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

বিশ্বকাপে আর্জেন্টিনার বিরোধী প্রচারণার অর্থ ঢেলেছে যে ৩ দেশ

বিশ্বকাপে আর্জেন্টিনার বিরোধী প্রচারণার অর্থ ঢেলেছে যে ৩ দেশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে নতুন মন্তব্য করেছেন দেশটির ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক বট ব্যবস্থা নিচ্ছে ফিফা

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক বট ব্যবস্থা নিচ্ছে ফিফা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র ...