আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সোনার দাম আন্তর্জাতিক বাজার, ডলার রেট ও আমদানি ব্যয়ের ওপর নির্ভরশীল। এসব বিবেচনায় দেশের বাজারে প্রায় প্রতিদিনই সোনার দামে ওঠানামা দেখা যায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ২১ মে রাতে এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দর নির্ধারণ করেছে, যা এখন কার্যকর রয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী—
* ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি: ১,৬৯,৯২১ টাকা
* ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি: ১,৬২,২০০ টাকা
* ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ভরি: ১,৩৯,০২৩ টাকা
* সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি: ১,১৪,৯৪৯ টাকা
এই দামে অতিরিক্তভাবে যুক্ত হবে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি। তবে গয়নার নকশা ও প্রস্তুত প্রক্রিয়ার ওপর ভিত্তি করে মজুরি কিছুটা ভিন্ন হতে পারে।
অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কয়েকদিনের ধারাবাহিক ঊর্ধ্বগতি শেষে সোনার দরপতন শুরু হয়েছে। রয়টার্স জানিয়েছে, সোমবার (২৬ মে) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩,৩৩২.৪ ডলারে। ফিউচার মার্কেটেও সোনার দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩,৩৩১.৯০ ডলারে নেমে এসেছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
- কমে গেল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
