| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ, নিহত ২৮

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২২ ০৯:৪৩:১৫
ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ, নিহত ২৮

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েনের মধ্যেই ভারতের ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে প্রাণ গেল ২৮ জনের।

নিজস্ব প্রতিবেদক: ২১ মে, বুধবার ভারতের ছত্তিসগড় রাজ্যের নারায়ণপুর জেলার গভীর বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সংঘর্ষে ২৭ জন মাওবাদী নিহত হয়েছেন। এ ছাড়া প্রাণ হারিয়েছেন জেলা রিজার্ভ গার্ডের (DRG) এক সদস্য।

ছত্তিসগড় পুলিশের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে আবুজামাদ জঙ্গলে মাওবাদীদের একটি শক্ত ঘাঁটিতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় কমান্ডোরা গুলি চালিয়ে ২৭ জন মাওবাদীকে হত্যা করে। নিহতদের মধ্যে শীর্ষ মাওবাদী নেতা বাসব রাজু রয়েছেন।

ঘটনার পর বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দর রাজপি জানান, নিরাপত্তা বাহিনীর এই অভিযানে আরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে মাওবাদী নেতা রাজু ওই এলাকায় লুকিয়ে ছিলেন বলে গোয়েন্দা সূত্রে নিশ্চিত হওয়া যায়।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একে "নকশালবাদ বিরোধী লড়াইয়ে ঐতিহাসিক সাফল্য" হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এই প্রথমবারের মতো ভারতের নিরাপত্তা বাহিনী একজন শীর্ষ মাওবাদী নেতাকে হত্যা করতে সক্ষম হয়েছে।

এদিকে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও শাই এই অভিযানে জড়িত সদস্যদের সাহসিকতার প্রশংসা করে বলেন, সরকার বহুবার মাওবাদীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিল, কিন্তু তারা সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে এই অভিযান চালাতে হয়েছে।

গত এক মাসে এটি দ্বিতীয় বড় মাওবাদী বিরোধী অভিযান। এর আগে ২১ এপ্রিল আরেক অভিযানে ৩১ জন মাওবাদী নিহত হয়েছিল। ধারাবাহিক এই সফল অভিযানগুলো মাওবাদী বিদ্রোহ দমনে ভারতের কৌশলগত অগ্রগতিকে স্পষ্টভাবে তুলে ধরছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকারে (MLS) নিজেদের ঘরের মাঠ ‘নু স্টেডিয়ামে’ দুর্দান্ত এক জয় তুলে ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...