| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

ট্রাম্পের নতুন প্রস্তাবিত আইন, বিপাকে লাখো ভারতীয় প্রবাসী

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২০ ১৫:৫৩:৫৬
ট্রাম্পের নতুন প্রস্তাবিত আইন, বিপাকে লাখো ভারতীয় প্রবাসী

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় অভিবাসীদের জন্য দুশ্চিন্তার খবর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এমন একটি নতুন আইন প্রস্তাব করেছে, যাতে বিদেশে অর্থ পাঠানোর ওপর ৫ শতাংশ কর বসানোর কথা বলা হয়েছে। আইনটি পাস হলে ভারতীয় প্রবাসীদের জন্য রেমিটেন্স পাঠানো ব্যয়বহুল হয়ে উঠবে।

১৯ মে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, এই আইনের আওতায় আন্তর্জাতিকভাবে যে কোনো অর্থ স্থানান্তরের সময় সরাসরি ৫% কর কেটে রাখা হবে। এমনকি ছোট অঙ্কের অর্থ পাঠালেও এই কর প্রযোজ্য হবে। তবে মার্কিন নাগরিকদের জন্য এই ট্যাক্স প্রযোজ্য হবে না।

শুধু তাই নয়, বেশ কয়েকটি ভারতীয় ভ্রমণ সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞাও ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, এসব সংস্থা নাকি সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে। এর ফলে সংস্থাগুলোর মালিক, সিইও ও শীর্ষ কর্মকর্তারা সরাসরি নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।

ট্রাম্প প্রশাসন শুরু থেকেই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অনেক ভারতীয়কেও সম্প্রতি দেশে ফেরত পাঠানো হয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...