| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

পাকিস্তানে সেনাবাহিনী ও ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১৪

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২০ ১১:২১:৫৯
পাকিস্তানে সেনাবাহিনী ও ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১৪

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পৃথক সংঘর্ষে সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে ‘ভারতীয় মদদপুষ্ট’ ১২ সন্ত্রাসী। পাশাপাশি প্রাণ হারিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর দুই সদস্যও।

ঘটনাগুলো ঘটেছে ১৭ ও ১৮ মে, যার বিস্তারিত মঙ্গলবার (২০ মে) প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। তাদের তথ্যমতে, খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত, উত্তর ওয়াজিরিস্তান এবং বেলুচিস্তানের আওরান ও কেচ জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান চালায় সেনাবাহিনী।

প্রতিবেদনে বলা হয়, লাক্কি মারওয়াতে পাঁচজন, আরেক অভিযানে দুইজন এবং ওয়াজিরিস্তানে আরও দুই ‘ভারতীয় প্রক্সি সন্ত্রাসী’কে হত্যা করা হয়েছে। অপরদিকে বেলুচিস্তানে নিহত হয়েছে আরও তিনজন। তাদের মধ্যে কেচ জেলার তুরবাত সিটিতে দুজন এবং আওরান জেলায় একজন নিহত হয়।

এই অভিযানে সেনাবাহিনীর সিপাহী ফরহাদ আলী তুরি (২৯) ও ল্যান্স নায়েক সাবির আফ্রিদি (৩২) শহিদ হয়েছেন। গুলিবিনিময়ের সময় তারা বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানায় আইএসপিআর।

আইএসপিআর-এর বিবৃতিতে আরও বলা হয়, এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এক্ষেত্রে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত আইবিও (ইন্টেলিজেন্স বেইসড অপারেশন) ছিল মূল চালিকা শক্তি।

পাক সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে জানায়, “ভারতীয় প্রক্সিদের মাধ্যমে যারা বেলুচিস্তানের শান্তি ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের প্রতিরোধে সেনাবাহিনী ও জাতি একসঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ।”

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...