চীনের বিশাল বিমান গাজায় ত্রাণ ফেলছে, ভাইরাল ভিডিওর সত্যটা জানুন!
নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরায়েল-হামাস সংঘাতে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিশাল আকারের একটি বিমানবহর গাজায় ত্রাণ ফেলছে। দাবি উঠেছে—এই ত্রাণ পাঠিয়েছে চীন!
ভিডিওটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের ফেসবুক, ইউটিউব ও টিকটকে ছড়িয়ে পড়ে। ক্যাপশনে বলা হয়, চীনের বিমানবাহিনী ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় খাবার ও সহায়তা পাঠিয়েছে। অনেকেই এটিকে মানবিকতার অনন্য উদাহরণ বলে প্রশংসা করেন।
কিন্তু ফ্যাক্টচেক বলছে ভিন্ন কথা।
▶ ভাইরাল ভিডিওতে থাকা কার্গো বিমানটি আসলে যুক্তরাষ্ট্রের তৈরি C-17 গ্লোবমাস্টার ৩—যা চীন কখনোই ব্যবহার করেনি।
▶ ভিডিওটি ২০২৪ সালের মার্চে গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় মার্কিন এয়ারড্রপ মিশনের দৃশ্য, যেখানে দুর্ঘটনায় ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।
▶ ইউকে ডিফেন্স জার্নাল ও NewsMeter-এর তথ্যমতে, ভিডিওটি বিকৃতভাবে চীনের নামে প্রচার করা হয়েছে।
▶ যদিও চীন গাজায় ত্রাণ পাঠিয়েছে, তবে তা হয়েছে সমুদ্রপথে ও স্থলপথে, কোনও এয়ারড্রপের প্রমাণ মেলেনি।
সুতরাং স্পষ্টভাবে বলা যায়, ভাইরাল ভিডিওতে চীনের ত্রাণবাহী বিমান বলে যে দাবি করা হচ্ছে, তা পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ২৫ জেলায় তাপপ্রবাহ, যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- নতুন পে-স্কেলে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতা কত
