| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

পাকিস্তান-ইরানের নতুন মৈত্রী, জবাবে বড় পদক্ষেপ ভারতের

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৯ ১১:৪১:৫৫
পাকিস্তান-ইরানের নতুন মৈত্রী, জবাবে বড় পদক্ষেপ ভারতের

নিজস্ব প্রতিবেদক: যুদ্ধবিরোতিতে পৌঁছেও থামছে না ভারত-পাকিস্তান সীমান্তের উত্তেজনা। এর মধ্যেই পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। পাল্টা কৌশলে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত।

কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছিল ভারত। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরোতির সিদ্ধান্ত কার্যকর হলেও, সীমান্তে চলছে টানাপোড়েন।

এমন পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে ইরানকে। আরব নিউজ জানিয়েছে, বাণিজ্য, নিরাপত্তা, সংযোগ এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে একমত হয়েছে দুই দেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক টেলিফোন আলাপে এই ঐক্যমতে পৌঁছান।

বিশেষজ্ঞরা বলছেন, এই ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে।

এদিকে ভারতও বসে নেই। কাশ্মীরে নিরাপত্তা জোরদারে এবার সাবেক সেনা সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। আরব নিউজ জানিয়েছে, জম্মু-কাশ্মীরে সাবেক সেনা সদস্যদের ব্যবহার করে চৌকস নিরাপত্তা বলয় গড়ার উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি।

বিশ্লেষকদের মতে, পাকিস্তান-ইরান জোট এবং কাশ্মীরে ভারতের নতুন নিরাপত্তা কৌশল—উভয়ই অঞ্চলজুড়ে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকারে (MLS) নিজেদের ঘরের মাঠ ‘নু স্টেডিয়ামে’ দুর্দান্ত এক জয় তুলে ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...