| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মুস্তাফিজ কি আজ দিল্লির একাদশে জায়গা পাচ্ছেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৮ ১২:১৭:২৩
মুস্তাফিজ কি আজ দিল্লির একাদশে জায়গা পাচ্ছেন

বিসিবির শর্ত সাপেক্ষে আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আজকের ম্যাচে মাঠে নামতে পারেন এই টাইগার পেসার।

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের জন্য নতুন চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন তিনি। তবে আজকের ম্যাচে তার খেলা নিয়ে কিছুটা সংশয় রয়ে গেছে।

গতকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ। ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট শিকার করে নিজের ফর্মের জানান দিয়েছেন। তবে সেই ম্যাচ খেলার পর আজ রাতেই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

আজ দিল্লির হোম গ্রাউন্ডে গুজরাট টাইটান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। মুস্তাফিজ এই ম্যাচে খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। টানা ম্যাচ খেলার ধকল ও ভ্রমণ ক্লান্তি তাকে কিছুটা বিপাকে ফেলতে পারে।

চলতি আসরের মাঝপথে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে দলে ভেড়ায় ৬ কোটি রুপিতে। এনওসি জটিলতায় তার খেলা অনিশ্চিত ছিল। তবে বিসিবি ১৮ থেকে ২৪ মে পর্যন্ত ৭ দিনের এনওসি দিয়েছে। এই সময়ে তিনটি ম্যাচ রয়েছে দিল্লির।

দিল্লির প্লে-অফ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে তিনটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে রয়েছে তারা। আর এই তিনটি ম্যাচেই মুস্তাফিজকে কাজে লাগাতে চায় দিল্লি।

এদিকে ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল এক সপ্তাহ স্থগিত ছিল। বিরতি শেষে খেলা শুরু হলেও বিদেশি ক্রিকেটার সংকটে পড়েছে দিল্লি। জ্যাক ফ্রেজার ম্যাগার্ক আর মিচেল স্টার্কের অনুপস্থিতিতে এখন একমাত্র বাঁহাতি পেসার মুস্তাফিজ। আগের আসরগুলোতে দিল্লির হয়ে ৯ উইকেট শিকার করেছিলেন তিনি।

এখন দেখার বিষয়, আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের একাদশে মুস্তাফিজ জায়গা পান কি না। তার পারফরম্যান্সে নির্ভর করছে দিল্লির প্লে-অফ ভাগ্য।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...