| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কখন থেকে কার্যকর হচ্ছে হামলা জানাল দিল্লি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১০ ২১:৫৫:৪৭
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কখন থেকে কার্যকর হচ্ছে হামলা জানাল দিল্লি

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার অবসান ঘটাতে অবশেষে শুরু হচ্ছে যুদ্ধবিরতি। গত কয়েকদিনের পাল্টাপাল্টি হামলার পর দুই দেশ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সামরিক অভিযান বন্ধে সম্মত হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী শনিবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে জানান, আজ বিকেলে পাকিস্তানের সামরিক অপারেশনের মহাপরিচালক ভারতের সমমর্যাদার কর্মকর্তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন। সেই আলোচনার ফলেই দুই দেশ স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের গোলাগুলি ও অভিযান বন্ধে একমত হয়।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। উভয় দেশের সামরিক বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর আলোচনার পর ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দুই দেশের 'সাধারণ বোধ' এবং 'চমৎকার কৌশলী' মনোভাবের জন্য তিনি তাদের প্রশংসা করেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...