| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

৪০০ ড্রোনে ভারতের ঘাঁটিতে পাকিস্তানের পাল্টা হামলা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১০ ১৫:২৫:৫১
৪০০ ড্রোনে ভারতের ঘাঁটিতে পাকিস্তানের পাল্টা হামলা

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীর ইস্যু ঘিরে ভারত-পাকিস্তান উত্তেজনা এখন চরম পর্যায়ে। ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানের জবাবে এবার পাকিস্তান প্রায় ৪০০ ড্রোন দিয়ে ভারতের বিভিন্ন সীমান্তবর্তী সামরিক স্থাপনায় ব্যাপক আক্রমণ চালিয়েছে। এই ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।

ড্রোন হামলাগুলোর লক্ষ্য ছিল ভারতের পাঞ্জাব, সিয়ার ক্রিক, জম্মু ও কাশ্মীরসহ অন্তত ৩৬টি অঞ্চল। ৯ মে রাতে ভারতীয় সামরিক বাহিনী এক প্রেস ব্রিফিংয়ে জানায়, পাকিস্তান এই হামলায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘সানগড’ মডেলের ড্রোন ব্যবহার করেছে, যেগুলোর পাল্লা প্রায় ৫ কিলোমিটার।

ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এস-৪০০ ট্রায়াম্ফ, বারাক-৮ ক্ষেপণাস্ত্র এবং রেডিও জ্যামিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিকাংশ ড্রোন প্রতিহত করতে পেরেছে তারা। পাল্টা হামলায় পাকিস্তানের একটি রাডার সিস্টেমও ধ্বংস করা হয়েছে বলে জানায় ভারতীয় বিমান বাহিনী।

বিশ্লেষকরা বলছেন, এত বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার এই অঞ্চলে সামরিক উত্তেজনাকে আরও তীব্র করেছে। যদিও ভারত সফলভাবে হামলা প্রতিহত করেছে, তবে এই আক্রমণ অনেক বড় বিপর্যয় ডেকে আনতে পারত। পরমাণু শক্তিধর দুই দেশের এমন সংঘর্ষে গোটা দক্ষিণ এশিয়া জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারে।

হাসান/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...