| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, পাকিস্তানের পাশে দাঁড়াল তুরস্ক

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৭ ১১:১৩:১৮
কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, পাকিস্তানের পাশে দাঁড়াল তুরস্ক

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরে ভারতীয় বাহিনীর হামলার পর দ্রুতই পাকিস্তানের প্রতি সমর্থন জানাল তুরস্ক। ভারতের ‘বিনা উসকানির আগ্রাসন’ ও বেসামরিক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আঙ্কারা।

বুধবার (৭ মে) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফোনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেন। তিনি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সমন্বয়ের প্রতিশ্রুতি দেন।

এদিকে, সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে একটি বিতর্কিত দাবিকে কেন্দ্র করে। পাকিস্তান দাবি করেছে, কাশ্মীর সীমান্তে একটি ভারতীয় সামরিক চৌকিতে ‘সাদা পতাকা’ উত্তোলন করেছে ভারতীয় সেনারা। বিষয়টি পাকিস্তানের সরকারি X (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে জানানো হয়। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, “যারা তদন্ত প্রত্যাখ্যান করেছিল, তারা এখন মাঠ থেকে পালাচ্ছে।”

তবে এই দাবির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

রনি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...