| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, গোলাগুলিতে নিহত ৩ জন

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৭ ০৭:২৭:৩০
ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, গোলাগুলিতে নিহত ৩ জন

নিজস্ব প্রতিবেদক: জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে রাতভর তীব্র গুলিবিনিময় হয়েছে। এতে তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি এবং রয়টার্সের বরাতে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে শুরু হওয়া এ সংঘর্ষে নিয়ন্ত্রণরেখার কাছাকাছি বসবাসকারী কয়েকজন সাধারণ নাগরিক প্রাণ হারান। ভারত দাবি করেছে, পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় পক্ষও পাল্টা জবাব দিয়েছে বলে জানা গেছে।

ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

এ ঘটনার আগে ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের বেশ কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR) জানায়, কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদ এলাকায় এ হামলা হয়েছে, যা তারা কাপুরুষোচিত বলে অভিহিত করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন, সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

দুই দেশের মধ্যে নতুন উত্তেজনা

কাশ্মীর সীমান্তে চলমান পাল্টাপাল্টি হামলা ও হতাহতের ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে আঞ্চলিক স্থিতিশীলতায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

রুবেল/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...