| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

পাকিস্তানের নতুন ইলেকট্রনিক যুদ্ধে কৌশলে চাপে ভারত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৬ ২২:৫১:১৮
পাকিস্তানের নতুন ইলেকট্রনিক যুদ্ধে কৌশলে চাপে ভারত

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ভারতের রাফাল যুদ্ধবিমান কাশ্মীর সীমান্ত পেরিয়ে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলে পাকিস্তান তা ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তির মাধ্যমে প্রতিহত করে।

পাকিস্তানি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, রাডার ও যোগাযোগ ব্যবস্থা জ্যাম করায় ভারতীয় বিমানগুলো পিছু হটতে বাধ্য হয়। ফলে পাকিস্তান প্রথমবারের মতো সরাসরি স্বীকার করল যে, তারা ভারতকে ঠেকাতে সফলভাবে ইলেকট্রনিক যুদ্ধ কৌশল ব্যবহার করেছে।

ঘটনার সূত্রপাত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকে। ভারত এ ঘটনায় কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে কূটনৈতিক চাপ বাড়ায়। জবাবে পাকিস্তানও কড়া প্রতিক্রিয়া জানায়।

এছাড়া ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানি টিভি চ্যানেল ও সামাজিক মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। পাকিস্তান বলছে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং শিগগিরই বিশ্বব্যাংকের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে।

এই টানাপোড়েনের মধ্যেই রাফাল নিয়ে ইলেকট্রনিক যুদ্ধ দুই দেশের মধ্যে প্রযুক্তিগত উত্তেজনাকেও উসকে দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতি আরও বড় সংঘাতের ইঙ্গিত দিতে পারে, যদি দুই পক্ষ সমঝোতার পথে না আসে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...