| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভারত ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফোনে কী বললেন পাকিস্তানের মন্ত্রী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৬ ০৯:৫৬:১৩
ভারত ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফোনে কী বললেন পাকিস্তানের মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক; কাশ্মীরে সাম্প্রতিক হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্কের চরম উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে সফর বাতিলের আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়।

পাকিস্তান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার (৫ মে) রাতে জানানো হয়, ওই ফোনালাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভিত্তিহীন অভিযোগ, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একতরফা কিছু পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়টি উপদেষ্টার সামনে তুলে ধরেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান এবং কূটনৈতিক আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের গুরুত্ব তুলে ধরেন।

উভয় পক্ষই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাও নিয়ে আলোচনা করেন।

উল্লেখযোগ্যভাবে, ৫ আগস্ট ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের মধ্যে নতুন কূটনৈতিক গতি দেখা যায়। গত মাসে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকা সফর করেন।

এরপর ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকা সফরের কথা ছিল। কিন্তু ২২ এপ্রিল কাশ্মীরে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়। যার ফলে পাকিস্তান সরকার সফর স্থগিতের সিদ্ধান্ত নেয়।

মাসুদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...