| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

শান্তর স্থানে লিটন, বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নতুন নেতৃত্ব ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৪ ১৮:০২:৩৫
শান্তর স্থানে লিটন, বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নতুন নেতৃত্ব ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি নেতৃত্বে এসেছে নতুন চমক। আগামি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাটে দলের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে।

দলীয় দায়িত্ব হস্তান্তরের পর সদ্য সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “অভিনন্দন লিটন ভাই। আপনার নেতৃত্বে বাংলাদেশ টি-টোয়েন্টি দল আরও উচ্চতায় পৌঁছাবে এই আশা রাখি।”

এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্ত ইনজুরির কারণে না থাকায় দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। তার নেতৃত্বেই সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সফলতাই হয়তো বিসিবিকে প্রভাবিত করেছে।

লিটনের অধিনায়কত্বে প্রথম সিরিজ হবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে শেখ মেহেদি হাসানকে, তবে আপাতত কেবল দুটি সিরিজের জন্য। বিসিবি জানিয়েছে, আরও কয়েকজন ক্রিকেটারকে সহ-অধিনায়কের ভূমিকায় পর্যবেক্ষণ করা হবে এবং পরে একজনকে চূড়ান্ত করা হবে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, “আমরা ভবিষ্যতের কথা মাথায় রেখেই লিটনকে দায়িত্ব দিয়েছি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই তাকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে রাখা হয়েছে।”

মাসুদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...