| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি খাদে নিহত ৩ ভারতীয় সেনা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৪ ১৭:১৭:৪৯
কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি খাদে নিহত ৩ ভারতীয় সেনা

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের রামবান জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। রোববার (৪ মে) সকালে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০০ ফুট গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সেনাসদস্যরা হলেন—অমিত কুমার, সুজিত কুমার ও মান বাহাদুর। তারা সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন এবং জম্মু থেকে শ্রীনগরের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

এনডিটিভি সূত্রে জানা গেছে, গাড়িটি জাতীয় মহাসড়ক ৪৪ দিয়ে চলাকালীন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (SDRF) এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযানে নামে।

তাৎক্ষণিকভাবে আরও কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ঘিরে সেনাবাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকারে (MLS) নিজেদের ঘরের মাঠ ‘নু স্টেডিয়ামে’ দুর্দান্ত এক জয় তুলে ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...