সিন্ধুর পানি বন্ধ হলে ভারতে সামরিক হামলা হবে
পানির প্রবাহ বন্ধ করাও এক ধরনের যুদ্ধ — এমন মন্তব্য করে ভারতকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, “ভারত যদি সিন্ধু নদে এমন কোনো পদক্ষেপ নেয় যাতে পানি আটকে যায়, তাহলে সেটি সরাসরি আগ্রাসন হিসেবে বিবেচিত হবে এবং পাকিস্তান সামরিকভাবে জবাব দেবে।”
শুক্রবার (২ মে) জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ টকশোতে তিনি আরও বলেন, “লাখো মানুষ পানির অভাবে খাদ্য সংকটে পড়বে, যা মৃত্যু ডেকে আনবে। এমন অবস্থায় আমরা চুপ থাকব না।”
সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে। এর পর নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক কঠোর পদক্ষেপ নেয়। পাল্টা জবাবে ইসলামাবাদও ভারতকে লক্ষ্য করে বাণিজ্য ও যোগাযোগ বন্ধ করে দেয়। এরই মধ্যে দুই দেশের সম্পর্ক চরম উত্তেজনার মুখে পড়েছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা
- আজকের সকল দেশের টাকার রেট: ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ সেপ্টেম্বর ২০২৬
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- সারাদেশে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
