| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কাশ্মীরে বাড়ছে উত্তেজনা; মাদরাসা বন্ধ, খাবার মজুদের নির্দেশ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০২ ২০:৪৮:০৬
কাশ্মীরে বাড়ছে উত্তেজনা; মাদরাসা বন্ধ, খাবার মজুদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: পেহেলগামে হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধাবস্থা! আজাদ কাশ্মিরে ২ মাসের খাবার মজুদের নির্দেশ ও মাদরাসা বন্ধের সিদ্ধান্তে প্রশ্ন—যুদ্ধ কি আসন্ন?

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক আত্মঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বিপজ্জনক রূপ নিচ্ছে। নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর প্রতিদিন চলছে গুলি বিনিময়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, আর পাকিস্তান সীমান্তে সামরিক মহড়ায় ব্যস্ত।

এই পরিস্থিতিতে আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক সীমান্তবর্তী ১৩টি অঞ্চলের বাসিন্দাদের ২ মাসের খাবার মজুদ করার নির্দেশ দিয়েছেন। জরুরি পণ্য সরবরাহে ১০০ কোটি রুপির ফান্ড গঠনের পাশাপাশি এলওসি’র কাছে মোতায়েন করা হয়েছে ভারী যন্ত্রপাতিও।

অন্যদিকে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হামলার আশঙ্কায় কাশ্মীর অঞ্চলের সব মাদরাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও সরকারিভাবে তাপপ্রবাহের কারণ দেখানো হয়েছে, তবে ধর্মবিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপ বাস্তবিকই নিরাপত্তাজনিত।

বিশ্লেষকরা বলছেন, সংঘাতের আশঙ্কা এখন আর শুধু কল্পনা নয়। পারমাণবিক শক্তিধর এই দুই দেশের সামরিক সংঘর্ষ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যে কোনো সময়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...