| ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

আয়শা সিদ্দিকা

সিনিয়র রিপোর্টার

ইসরায়েলের গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে একটি মুসলিম দেশ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০২ ১৭:৩০:০১
ইসরায়েলের গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে একটি মুসলিম দেশ

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলের একটি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, চীনের সহায়তায় মিশর ইসরায়েলের উপর নজরদারি চালাচ্ছে। নাসিব ডটনেট নামের ওই সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি মিশরের রাজধানী কায়রোতে চীনা বিমান বাহিনীর অত্যাধুনিক নজরদারি বিমান আসার পর থেকেই মিশর ইসরায়েলের সামরিক কার্যক্রমের উপর নজরদারি শুরু করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীনের একটি প্রাথমিক সতর্কীকরণ বিমান সিনাই উপদ্বীপ ও ইসরায়েলের আকাশসীমার কাছাকাছি অবস্থান করে রিয়েলটাইমে ছবি ও তথ্য সংগ্রহ করছে। এর মাধ্যমে মিশর ইসরায়েলের সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করছে বলে দাবি করা হয়।

এছাড়াও, চীন ইসরায়েলি সীমান্তের কাছাকাছি বিমান চালিয়ে ইচ্ছাকৃতভাবে উস্কানি দিয়েছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। এর ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে, এবং সেই প্রতিক্রিয়া চীনা বিমান থেকে রেকর্ড করা হয়।

নাসিব ডটনেটের মতে, মিশরের এই পদক্ষেপ ১৯৭৯ সালের মিশর-ইসরায়েল শান্তি চুক্তির একটি সুস্পষ্ট লঙ্ঘন। যুক্তরাষ্ট্র ওই চুক্তির গ্যারান্টার হলেও, বিষয়টি নিয়ে তাদের নীরবতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এই প্রতিবেদন এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন মিশর ও চীন যৌথ বিমান মহড়া চালাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। তবে এখনো পর্যন্ত ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো কূটনৈতিক প্রতিক্রিয়া জানায়নি।

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...