| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

কাশ্মীরে টানা ৮ রাত গোলাগুলি, ভারত-পাকিস্তান উত্তেজনায় ফের চরমে

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০২ ১১:৩৯:৩৮
কাশ্মীরে টানা ৮ রাত গোলাগুলি, ভারত-পাকিস্তান উত্তেজনায় ফের চরমে

নিজস্ব প্রতিবেদক: জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর টানা অষ্টম রাতেও নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। এই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, বৃহস্পতিবার (১ মে) রাতে বিনা উসকানিতে পাকিস্তানি বাহিনী এলওসি বরাবর গুলি চালায়। কুপওয়ারা, পুঞ্চ, বারামুলা ও নওশেরার ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পাল্টা জবাব দেয় ভারতও। যদিও হতাহতের খবর মেলেনি।

এছাড়া সীমান্ত এলাকায় পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান, যেখানে ব্যবহার হয়েছে ভারী অস্ত্র ও গোলাবারুদ। জবাবে ভারতও প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করেছে।

পেহেলগামের সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তুলে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান সিমলা চুক্তি বাতিলসহ ভারতীয় বিমানের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

উভয় দেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এখন কঠোর অবস্থানে। হুঁশিয়ারি এসেছে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়েও। দক্ষিণ এশিয়ায় শান্তি নিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...