| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

তাসকিনকে নিয়ে সুখবর, অস্ত্রোপচার ছাড়াই ফিরছেন মাঠে!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০২ ০৯:২৯:৩১
তাসকিনকে নিয়ে সুখবর, অস্ত্রোপচার ছাড়াই ফিরছেন মাঠে!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদকে নিয়ে আসলো স্বস্তির খবর। ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজ মিস করলেও এখনই অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য তাসকিন আহমেদ গোড়ালির চোটে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। উন্নত চিকিৎসার জন্য তিনি সম্প্রতি ইংল্যান্ডে যান এবং তিনজন স্পোর্টস ফিজিশিয়ানের পরামর্শ নেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন, তাসকিনকে আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই। রিহ্যাব প্রক্রিয়া মেনে চললেই মাঠে ফেরা সম্ভব। যদিও এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, কবে ফিরবেন তিনি জাতীয় দলের জার্সিতে।

তাসকিনের পায়ে হাড়ের কিছু গঠনজনিত সমস্যা রয়েছে, যা পুরোপুরি নিরাময়যোগ্য নয়। তবে সেটি সহনীয় অবস্থায় থাকলে খেলায় সমস্যা হবে না।

দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিন লিখেছিলেন: “আমি কিছুটা গোড়ালির ব্যথায় ভুগছিলাম, তাই বিসিবি আমাকে এই সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে এবং বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। ইনশাআল্লাহ, আরও শক্ত হয়ে ফিরব। দোয়া করবেন।”

গণি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...