| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কোরবানির ঈদে নতুন চমক নিয়ে আসছে নতুন ডিজাইনের টাকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ৩০ ১৩:০১:৫৮
কোরবানির ঈদে নতুন চমক নিয়ে আসছে নতুন ডিজাইনের টাকা

নিজস্ব প্রতিবেদক: কোরবানির ঈদ সামনে রেখে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা। বাংলাদেশ ব্যাংক জানায়, ২ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত মোট ৯ ধরনের নতুন নোট প্রস্তুত করা হয়েছে। এসব নোটে উঠে আসবে দেশের ঐতিহ্য, সংস্কৃতি, সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস এবং জুলাইয়ের অভ্যুত্থানের সময়ের গ্রাফিতির চিত্র।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সাধারণত নতুন নোট ছাপাতে এক থেকে দেড় বছর সময় লাগে। তবে ঈদ উপলক্ষে বিশেষ চাহিদা ও চাপ বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে বাজারে ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও সব মূল্যমানের নোট একসঙ্গে বাজারে ছাড়া হবে না বলে জানিয়েছেন তিনি।

প্রায় ৯ মাস আগে রাজনৈতিক পটপরিবর্তনের পরও এখনো বাজারে আসেনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নতুন নোট। ফলে গত ঈদুল ফিতরেও নতুন নোটের অভাব দেখা দেয়, যার প্রভাব পড়ে খোলা বাজারে।

রাজধানীর মতিঝিল ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় ছেঁড়াফাটা নোট বদলাতে গিয়ে সাধারণ মানুষকে গুণতে হচ্ছে অতিরিক্ত অর্থ। অনেক ব্যাংকে কঠোর নিয়ম-কানুনের কারণে গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ৩ লাখ ১ হাজার ৭৭৪ কোটি টাকার মুদ্রা চলমান রয়েছে। প্রতিবছর গড়ে ১৫০ কোটি পিস নতুন নোটের চাহিদা থাকলেও, সরকারি টাকশালের উৎপাদন সক্ষমতা মাত্র ১২০ কোটি পিস, যার ফলে তৈরি হচ্ছে ঘাটতি।

এদিকে ভল্টে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট এখনো ব্যাংকে বিতরণ না হওয়ায়, মানুষ বাধ্য হচ্ছে পুরনো ও নষ্ট নোট ব্যবহার করতে।

রুবেল/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...