প্রকৃতির প্রতিশোধ এখন জ্বলছে ইসরায়েল
নিজস্ব প্রতিবেদক: প্রকৃতি মাঝে মাঝে যেন নিজেই প্রতিশোধ নেয় — ইতিহাসে এমন ইঙ্গিত মিলেছে বারবার। এবার ইসরায়েলে ভয়াবহ দাবানল ফের সেই কথাই মনে করিয়ে দিচ্ছে। একাধিক স্থানে ছড়িয়ে পড়া আগুন এখন ইসরায়েলের জনজীবনকে আতঙ্কিত করে তুলেছে।
জেরুজালেমের আশপাশে কিছুটা নিয়ন্ত্রণে এলেও দেশের অন্যান্য অঞ্চলে এখনো আগুনের দাপট অব্যাহত। প্রবল তাপপ্রবাহ ও বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বনাঞ্চল থেকে বসতি এলাকায়, যার ফলে বহু মানুষের জীবন ও সম্পদ পড়েছে হুমকির মুখে। আগুনের জেরে অনেক এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, প্রায় ২০ ঘণ্টার টানা চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে। ১০০টিরও বেশি অগ্নিনির্বাপক ইউনিট, ৬টি বিমান এবং সেনাবাহিনীর প্রযুক্তিগত সহায়তায় এই বিপর্যয়ের মোকাবিলা করা হয়।
ফায়ার কমিশনার রিয়াল কসপি জানান, অন্তত পাঁচটি ভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়েছিল। বেইতমীর অঞ্চল ও রাবিন পার্ককে রক্ষা করতে বিমান ও স্থল অভিযানের মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে প্রায় ২৪৭১ একর বনাঞ্চল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ইসরায়েলি বিমানবাহিনী একটি উচ্চ মানের এয়ারিয়াল ম্যাপ তৈরি করে, যা ফায়ার সার্ভিসের কৌশল নির্ধারণে সহায়ক হয়।
প্রতিবছর গ্রীষ্মকালে ইসরায়েল মারাত্মক দাবানলের মুখে পড়ে। রাষ্ট্রীয় এক প্রতিবেদনে দেখা যায়, ২০২২ সালের দাবানলের মাত্র ৯% এবং ২০২৩ সালের ১৪% ঘটনার তদন্ত শেষ করতে পেরেছে কর্তৃপক্ষ। এমনকি ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে শুরু হওয়া অনেক তদন্ত এখনো অসমাপ্ত।
ইতিহাস বলছে, ১৯৮৯ থেকে শুরু করে ২০১০, ২০১৫, ২০২১, ২০২৩ এবং সর্বশেষ ২০২৫ — প্রতি দুই-তিন বছর পরপরই ইসরায়েলে ঘটে চলেছে এই ধরণের ভয়াবহ আগুনের ঘটনা।
খালিদুল/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- নতুন পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব, যে কারণে আটকে আছে প্রজ্ঞাপন
- শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
- যেমন থাকবে সারাদেশের আজকের আবহাওয়া
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন দায়িত্বে দুই মন্ত্রী, কে পেলেন কোন মন্ত্রণালয়
- বাংলাদেশ থেকে চুরি যাওয়া লেমুর এখন ভারতের আম্বানির কাছে
- আজকের সকল দেশের টাকার রেট: ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ সেপ্টেম্বর ২০২৬
- লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
