জ্বলছে ইসরাইলের কি বলছে কোরআন
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইসরায়েল বর্তমানে ভয়াবহ দাবানলে জর্জরিত। একের পর এক আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বহু এলাকা। প্রচণ্ড বাতাসে আগুন ছড়িয়ে পড়ছে রাজধানী জেরুজালেমের দিকেও। কেউ কেউ বলছেন, ফিলিস্তিনে চলমান হত্যাযজ্ঞ ও নিষ্ঠুর নির্যাতনেরই যেন প্রতিফলন এটি।
দীর্ঘ সাত দশকের বেশি সময় ধরে ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর চলছে নির্মম দমন-পীড়ন। ঘরবাড়ি ধ্বংস, শিশু-নারী নির্বিচারে হত্যাকাণ্ড এবং গাজার ওপর একের পর এক বোমা বর্ষণে ইসরায়েল যেন মানবতাবিরোধী কার্যকলাপের এক করুণ উদাহরণ হয়ে উঠেছে।
এই পরিস্থিতিকে অনেকেই ব্যাখ্যা করছেন ধর্মীয় গ্রন্থের আলোকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বনী ইসরাইলের বারবার পাপাচার, নবীদের হত্যার চেষ্টা এবং পৃথিবীতে ফিতনা সৃষ্টির জন্য কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন। বলা হয়েছে, তারা যতবার সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাদের বিরুদ্ধে শক্তিশালী যোদ্ধাদের পাঠাবেন, যারা তাদের দমন করবে, মুখমণ্ডল বিকৃত করবে এবং তাদের দখলকৃত ভূমি পুনরুদ্ধার করবে।
হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের পূর্বে এক ভয়াবহ আগুন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ছড়িয়ে পড়বে, যা মানুষকে একত্র করবে। হিজাজ থেকে এমন আগুন বের হবে যা দূরের জায়গাও আলোকিত করবে। অনেকেই বলছেন, ইসরায়েলে এই দাবানল হয়তো সেই ভবিষ্যদ্বাণীরই এক অংশ।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯২০ থেকে ১৯৪০ সালের মধ্যে ইউরোপ থেকে হাজার হাজার ইহুদি ফিলিস্তিনে পাড়ি জমায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা ফিলিস্তিনের ভূমি দখল করে ‘ইহুদি রাষ্ট্র’ ইসরায়েল গঠন করে। এরপর থেকেই চলছে দখলদারিত্ব ও নির্যাতন, যার বিরুদ্ধে বারবার ফিলিস্তিনিরা সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
ইসরায়েল বর্তমানে শুধু মুসলিমদের ওপরই নয়, মানবতার ওপরই আঘাত হানছে বলে মনে করেন অনেকে। এবং সেই নিষ্ঠুরতার জবাবে প্রকৃতি নিজেই যেন আজ শাস্তির হাত বাড়িয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, কেয়ামতের আগ মুহূর্তে ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় হবে মুসলিমদেরই। আর আজকের এই দাবানল অনেকের চোখে কেবল একটি পরিবেশগত বিপর্যয় নয়—বরং আসমানি সতর্কবার্তার মতো মনে হচ্ছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আটা-ময়দার দাম বাড়ল, মুরগি-ডিমে নেই স্বস্তি
