| ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফিরে আসছেন শেখ হাসিনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৩ ২০:৫৭:০০
ফিরে আসছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণআন্দোলনের মুখে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঘুম হত্যা, দুর্নীতি, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়।

এর মধ্যে রাজউকের আবাসন প্রকল্পে নিয়ম লঙ্ঘন করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছয়টি মামলা দায়ের করেছে। অভিযোগ অনুযায়ী, রাজউকের ১০ কাঠা করে প্লট বরাদ্দের নিয়ম থাকলেও তারা সাত কাঠা করে প্লট পেয়েছেন জালিয়াতির মাধ্যমে।

এইসব মামলার অন্যতম প্রধান আসামি শেখ হাসিনা এবং তার ভাগ্নি, যুক্তরাজ্য প্রবাসী টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে দুদক। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদক কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা তাদের দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। শেখ হাসিনার বিষয়ে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে কিনা সে বিষয়ে এখনো কমিশনে কোনো আলোচনা হয়নি।"

এছাড়া শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে কমিশনার জানান, "বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সঙ্গে আমাদের যেসব চুক্তি প্রক্রিয়াধীন, সেগুলো সম্পন্ন হলে আমরা আরও সহযোগিতা পাব।"

টিউলিপ সিদ্দিককে লন্ডন থেকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে কমিশনার জানান, "আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটি 'মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট' পাঠিয়েছি। এটি পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে বিদেশি দূতাবাসে যাবে এবং সেখান থেকে বিষয়টি বাংলাদেশের সংসদে উপস্থাপন করা হবে।"

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...